মৌলভীবাজারে ড.সৈয়দ মুজতবা আলী পাঠাগার উদ্বোধন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৪:৪৬

মৌলভীবাজারে উপ-মহাদেশের বহু ভাষাবিদ কথা সাহিত্যিক ড.সৈয়দ মুজতবা আলী পাঠাগারে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে মৌলভীবাজার শহরের ফরেস্ট অফিস এলাকায় কবি সৌমিত্র দেব ও তার পরিবারের সদস্যদের মৌলভীবাজারস্থ বাসাটাকেই ড.সৈয়দ মুজতবা আলী পাঠাগার হিসেবে উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: ভুল বোঝাবুঝির কারণে সীমান্তে গুলিবিনিময়: স্বরাষ্ট্রমন্ত্রী

সৈয়দ মুজতবা আলী পাঠাগার উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্মসচিব  আনোয়ার চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন। এছাড়া ডা. কবি বিবেন্দু ভৌমিক, কবি সৌমিত্র দেব টিটু এবং স্ব নামে খ্যাত এতদঞ্চলের কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআরএম