কোটালীপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩৭

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গাঁজাসহ সুব্রত হালদার (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হিজল বাড়ি গ্রামের চৌমহনী বাজারের পাশ থেকে গাঁজাসহ সুব্রত হালদারকে গ্রেফতার করা হয়। 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সুব্রত হালদার উপজেলার হিজল বাড়ি গ্রামের সুবত হালদারের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযোগ রয়েছে সুব্রত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ