গৃহবধূকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৫৪

নেত্রকোনার মদনে গৃহবধূকে শ্লীলতাহানির প্রতিবাদ করা নিয়ে সংঘর্ষে আহত কৃষক সোহেল মিয়ার (৩৫)  মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মোনামিন, রানু মিয়া, হৃদয় মিয়া, সেলিম ও লাকী আক্তার। শুক্রবার আসামিদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাশীষ চন্দ্র দত্ত জানান, বৃহস্পতিবার  রাত ২টা ২০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সোহেল মিয়ার মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে তার লাশ ময়নাতদন্ত করা হবে।  

আরো পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার

বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বারবুড়ি গ্রামের মনা মিয়ার স্ত্রী লাকী আক্তারকে শ্লীলতাহানির ঘটনা নিয়ে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এতে সোহেল মিয়া গুরুতর আহত হন। ওই দিন কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

ওসি মো. রমিজুল হক জানান, সোহেল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাকী আক্তারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ