ভাতিজিকে যৌন নিপীড়নের দায়ে আপন চাচা আটক

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ০৮:৩০

কক্সবাজার সদরের ঈদগাঁওতে ৭ বছরের এক কন্যা শিশুকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত আপন চাচাকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঈদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ড ধইল্যা ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। এরপর এ ঘটনায় সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক মোজাম্মেল হক (২৯) ওই একই এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে। যৌন নিপীড়নের শিকার ভিকটিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ডাক সেবা বন্ধ করল পাকিস্তান

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২০ অক্টোবর সন্ধ্যার আগে ভিকটিম শিশুকে বাড়ির দক্ষিণে চাষাবাদকৃত ধানী জমিতে ধান পাহারারত অবস্থায় কৌশলে যৌন নিপীড়ন করে চাচা মোজাম্মেল। পরে শিশুটি বাড়িতে এসে কান্না করলে, জিজ্ঞাসা করায় মাকে ঘটনা খুলে বলে। তাৎক্ষণিক তাকে ঈদগাঁওস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সোমবার রাত পর্যন্ত শিশুটি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে। এরপর পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সন্ধ্যায় মোজাম্মেলকে ধরে পুলিশে দেয়।

ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ওসি মো. আসাদুজ্জামান বলেন, একদল পুলিশ তার বাড়ি থেকে মোজাম্মেলকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এএএম