ত্রিশালে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৬:৫০

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অজ্ঞাত এক যুবতীর (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট ব্রিজের নীচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট ব্রিজের নীচে অজ্ঞাত এক যুবতীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন: তুরস্কের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ত্রিশাল থানার এসআই আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।


ইত্তেফাক/ এএএম