গাড়িবোমা হামলায় সিরিয়ায় নিহত ৩, আহত ২০

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৮:১৯

সিরিয়ার তেল আবিয়াদে একটি গাড়িবোমা হামলায় তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবারের এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তুরষ্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বাস নিউজ।

তুরষ্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তেল আবিয়াদ শহরটি বর্তমানে তুর্কি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। শনিবারের হামলায় ৩ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গাড়িবোমাটি তেল আবিয়াদের গিরে সিপি শহরে শিল্পাঞ্চলে বিস্ফোরিত হয়। আহতদের গিরে সিপির একটি হাসপাতালে নেয়া হয়েছে। যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের তুরষ্কের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হচ্ছে।

আরও পড়ুন: মহারাষ্ট্রে ক্ষমতার দখল নিয়ে জলঘোলা, দৃশ্যপটে বিজেপি-অজিত

ইতিপূর্বে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে তুরষ্কের চুক্তি অনুযায়ী, কুর্দি বাহিনী পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) গিরে সিপি ও রাস আল-আইন থেকে সরে গেছে। তুরষ্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের এই শহর দুটি বর্তমানে তুর্কি বাহিনী ও তুর্কি সমর্থিত সিরিয়ান ইসলামিস্ট গ্রুপগুলোর নিয়ন্ত্রণাধীন রয়েছে।

ইত্তেফাক/এসএইচএম