সাক্ষীরা মিথ্যা তথ্য দিয়েছেন : ট্রাম্প

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০৫:২১

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটদের তদন্ত কমিটিতে সাক্ষীরা মিথ্যা কথা বলেছেন। তিনিও বিচার চান জানিয়ে বলেন, সেটা হতে হবে সিনেটে। খবর আল জাজিরা ও রয়টার্স’র 

ট্রাম্প আরও বলেন, ডেমোক্র্যাটরা তাকে অভিশংসন করতে পারবেন না। কারণ এজন্য প্রয়োজনীয় কিছুই তাদের কাছে নেই। 

এদিকে আমেরিকান ওভারসাইট নামের একটি এথিকস গ্রুপ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিউলিয়ানির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ফোনালাপের তথ্য আছে। সংস্থাটি পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে একটি নথি পেয়েছে। ১০০ পৃষ্ঠার নথিতে ইউক্রেন নিয়ে গিউলিয়ানি ও পম্পেরও মধ্যে আলোচনা হয়েছে। 

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন, মাইক পম্পেও সিনেটর হিসেবে লড়াই করতে পারেন।