ভারতে করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্য থেকেই আরো এক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলা হয়, করোনা ভাইরাস আক্রান্ত দ্বিতীয় রোগী কেরালায় শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চীনে ভ্রমণের ইতিহাস রয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং তিনি পর্যবেক্ষণে রয়েছে। জানা গেছে, আক্রান্ত ব্যক্তি গত ২৪ জানুয়ারি চীন থেকে ভারতে ফেরেন। 

গত ৩০ জানুয়ারি কেরালায় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। তিনি ছিলেন ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী। আক্রান্ত ওই ব্যক্তি চীনের উহান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ইত্তেফাক/এআর