ভারতের পাঞ্জাবের ‘কীর্তন’ উৎসবে বাজি বিস্ফোরিতে হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। শনিবারের এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, পাঞ্জাবের তরণ তারণ জেলার পাহু গ্রামের কাছে ধর্মীয় উৎসব ‘নগর কীর্তন' উপলক্ষে আয়োজিত একটি মিছিলে বাজি বিস্ফোরণ হয়। ওই মিছিলের সঙ্গে থাকা একটি ট্রাক্টর ট্রলিতে বেশ কিছু বাজি বোঝাই করা ছিল। সেখানেই কোনো কারণে অগ্নিসংযোগ ঘটে।
পাঞ্জাবের আইজিপি এসপিএস পারমার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে এই ঘটনায় তদন্ত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমারিন্দার সিং ।
ইত্তেফাক/এআর

