ভারতের দিল্লিতে আম আদমি পার্টির বিধায়ককে লক্ষ্য করে ছোড়া গুলিতে অশোক মন নামে দলের এক কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার দিল্লির মেহরৌলিতে এ ঘটনা ঘটে। আম আদমি পার্টির টুইটারে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল।
বিধান সভা নির্বাচনে আম আদমি পার্টির নরেশ যাদব ১৮১৬১ ভোটের ব্যবধানে বিজেপি নেতা কুসুম খাতরীকে পরাজিত করেন। মঙ্গলবার ভোটে জেতার পর নরেশ যাদব দলের কর্মীদের নিয়ে একটি মন্দির যান। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় দলের দুই কর্মীর গায়ে লাগে। এতে ঘটনাস্থলে আম আদমির কর্মী অশোক মন নিহত হন। গুলিবিদ্ধ আরেক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং জানিয়েছেন, আপ কর্মী অশোক মন গুলি দুর্বৃত্তদের গুলিতে নিহত ও আরেক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এনডিটিভি
ইত্তেফাক/ইউবি

