করোনাভাইরাস: শুক্রবারেই চীনে ১২১ জনের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শুক্রবারেই চীনে অন্তত ১২১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কেবল মাত্র হুবেই প্রদেশেই ১১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে চীনে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জনে।

আল জাজিরা থেকে প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। হুবেই এবং এর রাজধানী উহানে এ ভাইরাস সংক্রমণে আরও ৪,৮৩৩ টি নতুন রোগীর খবর পাওয়া গেছে, যার ফলে এই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১,৯৮৬ জনে। সব মিলিয়ে দেশব্যাপী শুক্রবার পর্যন্ত ৫০৯০ টি নতুন আক্রান্তের কবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যাটি প্রায় ৬৫ হাজারে গিয়ে দাঁড়াচ্ছে।

আরও পড়ুন: ‘ইনফোডেমিক’ করোনা ভাইরাসের জানা-অজানা কথা

করোনাভাইরাস কভিড-১৯-তে মৃতের সংখ্যা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। এর আগে একদিনে চীনের হুবেই প্রদেশে ২৪২ জন মারা গেছেন। 

ইত্তেফাক/আরআই