নির্ভয়া গণধর্ষণ: ফের আসামিদের ফাঁসি স্থগিত 

আপডেট : ০২ মার্চ ২০২০, ১৯:৫৮

ফের পিছিয়ে গেল নির্ভয়াকে গণধর্ষণের পর হত্যায় জড়িত আসামিদের ফাঁসি। সাজাপ্রাপ্ত পবন গুপ্তার আবেদনে চার আসামির ফাঁসি স্থগিত করেছে দিল্লি আদালতের বিচারক। এদের মঙ্গলবার ফাঁসি দেওয়ার কথা ছিলো। 

সোমবার আদালত পবন গুপ্তার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন।  তবে সাজাপ্রাপ্তদের মধ্যে একজনের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন পড়ে রয়েছে উল্লেখ করে ফাঁসি কার্যকর স্থগিত করে। 

সম্প্রতি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে আসামি পবন গুপ্তা। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের কারণ দেখিয়ে আদালতে ফাঁসি কার্যকর না করার আবেদন জানায় পবন। তার সেই আবেদনের ভিত্তিতে এখনও কোনও সিদ্ধান্ত নেননি রাষ্ট্রপতি।

সে কথা বিবেচনা করে ফাঁসি কার্যকর করার আদেশের ওপরে স্থগিতাদেশ দেন অতিরিক্ত বিচারক ধর্মেন্দ্র রানা।

এর আগেও দুবার ফাঁসির দিন ধার্য হয়। এবারও আইনি জটিলতায় ফাঁসি কার্যকর স্থগিত হয়ে গেল।  

২০১২ সালের ১৬ ডিসেম্বরে এক মেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণ করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোটা দেশ তাকে ‘নির্ভয়া’ নাম দেয়। দোষীদের সাজার দাবিতে বিক্ষোভ শুরু হয়।

ইত্তেফাক/জেডএইচ