সেনেগালেও করোনা ভাইরাসের হানা

আপডেট : ০৩ মার্চ ২০২০, ০৭:১০

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস হানা দিয়েছে বিশ্বের অন্তত ৬৬টি দেশে। এর মধ্যে প্রথমবারের মতো করোনা ভাইরাস আক্রান্তের বিষয় নিশ্চিত করেছে আফ্রিকার দেশ সেনেগাল।

সোমবার আল জাজিরার খবরে বলা হয়, প্রথম করোনা ভাইরাস শনাক্ত করেছে আফ্রিকার দেশ সেনেগাল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে।  সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী ডিউফ সর বলেছেন, একজন ফ্রান্সের নাগরিক যিনি গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ধরে এখানে রয়েছেন তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা গেছে।  তাকে রাজধানী ডাকারে কুয়ারেন্টাইনে (সবার থেকে পৃথক করে যত্ন নেওয়া) রাখা হয়েছে। 

করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৯০ হাজারে। এই ভাইরাসে ৯০ শতাংশের বেশি মৃত্যু ঘটেছে চীনের হুবেই প্রদেশে। চীনের মূল ভূখণ্ডের বাইরে আরো ১১টি জায়গায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে ইরানে ৫৪ জন এবং ইতালিতে ৩৪ জনের প্রাণ গেছে।

আরও পড়ুন: সৌদি আরবেও করোনা ভাইরাস শনাক্ত

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপরই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।  করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয় ।


ইত্তেফাক/আরআই