আমেরিকাকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:২১

সৌদি আরবের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার অভিযোগে আমেরিকাকে সতর্ক করলো রাশিয়া। রাশিয়া জানায়, সৌদি রাজা সালমানের স্থলাভিষিক্ত হওয়ার ‘পূর্ণ অধিকার’ দেশটির যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের রয়েছে।  

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি মিখাইল বোগদানোভ মস্কোয় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। 

সেইসঙ্গে যুবরাজের এই অধিকার ব্যবহার প্রশ্নে মার্কিন হস্তক্ষেপের ব্যাপারেও সতর্ক করে দিয়েছে রাশিয়া। 

আরো পড়ুন: সুদানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ১৯

মিখাইল বলেন, রাজা সালমান বিন আব্দুল আজিজের মৃত্যুর পর যুবরাজ সালমান ক্ষমতায় বসবেন কিনা সেটা একান্ত সৌদি আরবের ব্যাপার। শুধুমাত্র সৌদি আরব ও তাদের জনগন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আমেরিকার এখানে নাক গলানোর কিছু নেই। তথ্যসূত্র: মিডল ইস্ট।   

ইত্তেফাক/এসআর