ভারতে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর এনডিটিভির।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার আমবালা চন্দিগঢ় হাইওয়েতে ভারি কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চন্দিগঢ় থেকে আসা দুইটি গাড়িতে অন্য একটি গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে সৃষ্ট অস্পষ্টতার জন্য ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: পুতিনের দুঃসময় আসছে: বাবা ভাঙ্গা
দুর্ঘটনায় নিহতদের সবাই চন্দিগঢ়ের বাসিন্দা বলে খবরে বলা হয়েছে।
গত সপ্তাহেও দেশটিতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনার কবলে পড়ে ৫০টি গাড়ি। এতে ৮ জন নিহত হয়েছিল।
ইত্তেফাক/এসআর

