নাইজেরিয়ার গ্রামে গ্রামে দস্যুর হামলা, নিহত ৪৭ 

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৯:৩৬

নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যের বিভিন্ন গ্রামে শনিবার হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতদল। এতে অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। 

রবিবার এক বিবৃতিতে কাটসিনার পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১২ থেকে ৩ টার মধ্যে এসব হামলা চালনো হয়। হামলাকারীদের অনেকের সঙ্গে ছিল একে-৪৭। 

পুলিশ মুখপাত্র গ্যাম্বো ইশা ডিপিএ নিউস এজেন্সিকে বলেন, ৩০০ জনের বেশি অস্ত্রধারী এই হামলা চালিয়েছে। শিগগিরই হত্যাকারীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। 

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি এক বিবৃতিতে বলেন, এই ধরণের হত্যাকাণ্ড তিনি বরদাস্ত করবেন না। রয়টার্স, আল জাজিরা। 

ইত্তেফাক/এসআর