হেলমেট মাথায় মাঠে পুতিন (ভিডিও)

আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪

মাথায় সাদা রঙয়ের হেলমেট, পায়ে প্যাড ও হাতে স্কেটস পরে গাড়ি থেকে নামলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঢুকে পড়লেন মস্কোর রেড স্কয়ারে।  

ঐতিহ্য বজায় রাখতে গত বছরের শেষের দিকে খেললেন আইস হকি। ‘অ্যামেচার নাইট হকি লিগে’র একটি ম্যাচে অংশগ্রহণ করেন তিনি। 

ওই ম্যাচে পুতিন ছাড়াও অংশগ্রহণ করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। এছাড়া সে দেশের বিখ্যাত আইস হকি খেলোয়াড় ভ্যাচেস্লাভ ফেটিসভ ও পাভেল বুরেও পুতিনের সঙ্গে এই ম্যাচ খেলেছেন।

প্রথা অনুযায়ী প্রতি বছরে একটি হকি ম্যাচে অংশগ্রহণ করে এই রুশ প্রেসিডেন্ট। ২০১১ সাল থেকে এই ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন। 

দেশটির অগণিত মানুষ পুতিনের এই ম্যাচ উপভোগ করেন বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: টেলিগ্রাফ।

ইত্তেফাক/এসআর