কেরালায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি প্লেন ১৯১ যাত্রী নিয়ে শুক্রবার 'ক্র্যাশ ল্যান্ড' করেছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সেই সঙ্গে আহত হয়েছেন ৫০ জনের বেশি।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানায়, দুবাই থেকে যাত্রীবাহী প্লেনটি রানওয়েতে এসে হঠাৎ করেই আছড়ে পড়ে। 'এতে অনেক যাত্রী আহত হয়েছেন'।
ভারতের গণমাধ্যম জানায়, রাজ্যের ক্যালিকাট শহরে হওয়া এই দুর্ঘটনায় প্লেনটির ফিউসলেগ দুইভাগে বিভক্ত হয়ে ছিটকে পড়ে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে প্লেনটি রানওয়েতে ল্যান্ড করার চেষ্টা করলে সেখান থেকে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স ও সিএনবিসি।
ইত্তেফাক/আরএ

