কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ডানপন্থিদের হুমকি বাড়ছে

আপডেট : ১৫ আগস্ট ২০২০, ০৭:২৭

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে কট্টর ডানপন্থিদের হুমকি বাড়ছে। দেশটির পুলিশ এ বিষয়ে সতর্ক করেছে। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রী ট্রুডো ও তার মন্ত্রীদের ১৩০ বার হুমকি দেওয়া হয়েছে। খবর বিবিসির

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানায়, ২০১৯ সালে জানুয়ারি থেকে জুলাই শতাধিক হুমকি এসেছিল। পুলিশ বলছে, নিরাপত্তা বিঘ্নিত করে এমন কিছু ঘটনাও ঘটেছে।

গত জুলাইয়ে সন্দেহভাজন এক অস্ত্রধারী বাসভবনে প্রবেশপথে নিরাপত্তা ভাঙেন এবং তাকে গ্রেফতার করা হয়। ঐ বাসভবনে প্রধানমন্ত্রী ট্রুডো বাস করেন। প্রধানমন্ত্রী ও তার পরিবার এখন রিডুউ হল স্টেটের একটি কটেজে বাস করছেন। কেবল ট্রুডোই নন, তার মন্ত্রিসভার অনেক সদস্যকেও হুমকি দেওয়া হচ্ছে।

ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ (আইএসডি) জানিয়েছে, প্রধানমন্ত্রী ট্রুডোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কট্টর ডানপন্থিরা অনেক মত প্রকাশ করেছে। তারা ক্ষুব্ধ। বিশেষ করে ইসলামবিদ্বেষী এবং অ্যান্টি সেমিটিজম মনোভাবই এখানে বেশি দেখা যায়।