বর্ণবাদবিরোধীদের সঙ্গে সংঘর্ষ: সমর্থকদের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০৯:১২

বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে প্রাণঘাতী সংঘর্ষে জড়ানোর অভিযোগ ওঠার পরেও নিজের সমর্থকদের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, আত্মরক্ষার কারণেই তার সমর্থকরা শনিবার পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।  

এ সময় ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্যাটিক দলের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে বলেন, তিনি এই বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত 
 বামপন্থী কর্মীদের এখনো প্রত্যাখান করেননি। 

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চালানো জরিপে এখনো ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।   

গত শনিবার যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় তখন একজন মারা যান। 

ইত্তেফাক/এআর