আফগানিস্তান সেনাবাহিনীকে চারটি জঙ্গিবিমান দিয়েছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো। গতকাল (বৃহস্পতিবার) আনুষ্ঠানিক ভাবে 'এ২৯ সুপার টোকানো' মডেলের চারটি বিমান হস্তান্তর করেছে ন্যাটো।
জানা যায়, ওই মডেলের ২৬টি জঙ্গিবিমান দেওয়ার কথা রয়েছে আফগান সেনাবাহিনীকে। এ পর্যন্ত আফগান বাহিনীর কাছে ১৮টি জঙ্গিবিমান হস্তান্তর করা হয়েছে।
ন্যাটোর কর্মকর্তারা জানান, আগামী কয়েক মাসের মধ্যে আরও ছয়টি বিমান দেওয়া হবে আফগানিস্তানের সেনাবাহিনীকে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালেদ বলেছেন, সেনাবাহিনী নিজেরাই দেশ রক্ষার সক্ষমতা রাখে। শত্রুরা সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার যে স্বপ্ন দেখে তা কোনো দিন সফল হবে না।
আরও পড়ুন: কার্পেটের বৈশ্বিক ক্রেতা-বিক্রেতাদের ভার্চুয়াল সম্মেলন শুরু ২৯ সেপ্টেম্বর
পার্সটুডের খবরে বলা হয়, কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই চারটি জঙ্গিবিমান হস্তান্তরের কাজ সম্পন্ন করল ন্যাটো।
ইত্তেফাক/আরআই
