অফিসের কম্পিউটারে বসে যাদের পর্ন দেখার অভ্যাস আছে তাদের জন্য এটি সতর্কবার্তা। এমনটি করে থাকলে চলে যেতে পারে চাকরি। অথবা পড়তে পারেন ভয়াবহ সমস্যায়। যেমনটি চীনের এক নাগরিকের বেলায় হয়েছে।
সম্প্রতি চীনে এক কর্মচারীর ভুলে প্রকাশ্য রাস্তায় বড় স্ক্রিনে ৯০ মিনিট ধরে চলে নানা ধরণের পর্ন ছবি। ব্যস্ত রাস্তায় একটি বড় বিজ্ঞাপনের ডিজিটাল পর্দায় দেখা যায় এসব পর্ন। আর যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন পথচারীরা। ঘটনাটি ঘটেছে চীনের লিয়াং জিয়াংসু শহরে।
সাংহাইস্টের খবরে বলা হয়, পর্নোগ্রাফিক সিনেমা বিজ্ঞাপনের ডিজিটাল পর্দায় ভুলে চালিয়ে ফেলেন ওই কর্মচারী। অফিসে কাজ করতে করতে ভেবেছিলেন সময় কাটাতে একটু পর্ন দেখবেন। কিন্তু তিনি বেমালুম ভুলে গিয়েছিলেন যে, তার কম্পিউটারের সঙ্গে যোগ রয়েছে রাস্তার ওই স্ক্রিনের। ফলে তিনি যখন একের পর এক পর্ন দেখছিলেন তখন তা বাইরের স্ক্রিনেও দেখা যাচ্ছিল।
আরো পড়ুন: ৪০তম বিসিএসের আবেদনে রেকর্ড, পরীক্ষা এপ্রিলে
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, এসময় দেখা গেছে অনেক যাত্রী রাস্তায় দাঁড়িয়ে ওই বড় পর্দায় পর্নের ছবি তুলতে থাকেন। আবার কেউ সুযোগ বুঝে নিজের মোবাইলে ভিডিও করে রাখেন।
এরপর বিষয়টি নজরে আসে ওই কর্মীর এক সহকর্মীর। তিনি তৎক্ষণাৎ তাকে ফোন করে ঘটনাটি জানান। পরে বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পর্ন বন্ধ করে দেন ওই কর্মচারী। বর্তমানে এ ঘটনার তদন্ত চলছে। খবর: এনডিটিভি
ইত্তেফাক/জেডএইচ

