ভয়ঙ্কর দেখাতে নিজের নাক কেটে ফেললেন যুবক!

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭

সারা শরীরে এমনকি চোখের সাদা অংশেও ট্যাটু করেছিলেন। তাতেই দু’চোখ ভয়ঙ্কর হয়ে উঠেছে! কিন্তু এতেই থেমে থাকেননি তিনি। নিজেকে ‘সাক্ষাৎ শয়তান’-এর রূপ দিতে অস্ত্রোপচার করিয়ে নিজের নাকটাই বাদ দিয়ে দিলেন।

ওই যুবকের নাম মাইকেল ফারো দো প্রাদো। তিনি ব্রাজিলের নাগরিক। মাইকেল ফারো পেশায় ট্যাটু আর্টিস্ট। সম্প্রতি নিজের নতুন লুক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মাইকেল। তারপরই ভাইরাল হয়ে যায় তার নতুন ‘বডি মডিফিকেশন স্টাইল’!

মাইকেল ফারো নিজের লুক বদলে ভয়ঙ্কর করে তুলতে বিগত এক বছর ধরে একাধিক অস্ত্রোপচার করিয়েছেন। এ কাজে তাকে সাহায্য করেছেন মাইকেলের স্ত্রী। যিনি নিজেই একজন পেশাদার ‘বডি মডিফায়ার’। এছাড়াও মাইকেলের ট্যাটু আর্টিস্ট বন্ধুরা তার সারা শরীরে মানানসই ট্যাটু এঁকে ভরিয়ে দেন। মাইকেলের মুখ আর চোখেও সেভাবে ট্যাটু এঁকে দেন তার বন্ধুরা।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by #DIABÃOPRADDO (@diabaopraddo) on Sep 25, 2020 at 2:21pm PDT

এক বছর ধরে একাধিক অস্ত্রোপচারে মাইকেলের মাথায় ছোট-বড় একাধিক সিং গজিয়েছে। দাঁতের গড়নেও একাধিক মানানসই ছোট-খাটো পরিবর্তন করা হয়েছে মাইকেলের। সব শেষে সম্পূর্ণ হয়েছে নাকের গড়ন বদলের সার্জারি। শেষ অস্ত্রোপচারে নাক বাদ দিয়ে মূর্তিমান ‘শয়তান’-এর চেহারা পেয়েছেন মাইকেল ফারো দো প্রাদো। 

ইত্তেফাক/বিএএফ