বিশেষজ্ঞরা মত দিলে আগামী বিতর্কে অংশ নেব : বাইডেন

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০৭:০১

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, বিশেষজ্ঞরা যদি মত দেন যে, আগামী প্রেসিডেন্ট বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অংশ নেওয়া নিরাপদ হবে, তাহলে অংশ নেব। আর বিশেষজ্ঞরা নেতিবাচক মত দিলে অংশ নেব না।

আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় প্রেসিডেন্ট বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগেই প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন।

স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় আজ মঙ্গলবার) তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে কি না সেই বিষয়টি বিবেচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্পের চিকিৎসায় নিয়োজিত মেডিক্যাল টিম। 
ইতিমধ্যে রবিবার সন্ধ্যায় হাসপাতালের বাইরে শোভাযাত্রায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। —রয়টার্স