বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশে বেলুচ জাতীয়তাবাদী কর্মীদের দমন করতে এবং তাদের মুখ বন্ধ রাখতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন বেলুচ জাতীয়তাবাদী নেতা ডাঃ আল্লাহ নজর বেলুচ।
ওই নেতার অভিযোগ, রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলেই সেখানকার কর্মীদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করেনি। আর এমন সন্দেহ এসেছে নিপীড়নের শিকার হওয়াদের পরিবার থেকে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, পাকিস্তান দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার সঙ্গে জড়িত। কিন্তু এর মধ্যেও সম্প্রতি বেলুচিস্তান এবং সিন্ধুতে ঘটে যাওয়া বর্বরতা ও অমানবিকতা চরম হৃদয় বিদারক। বেলুচিস্তান থেকে হাজার হাজার বেলুচ জাতীয়তাবাদী কর্মী নিখোঁজ হয়েছেন।
ডাঃ নজর বেলুচ বলেছেন, পাকিস্তানের এই ধরনের বর্বরতার কারণে এ রাজ্যে জীবনযাপন করা বেলুচ জনগণের জন্য চরম অপমানের। আর এটি পাক সরকারের কর্মকাণ্ডে আরও দৃঢ়ভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
তার অভিযোগ, এখানে নিহত নেতাকর্মীদের স্বজনরা তাদের প্রিয়জনের লাশ চাইলে হুমকির মুখে পড়েন।
আরও পড়ুন: করোনার মধ্যেই 'পি এম নরেন্দ্র মোদি' বায়োপিক দিয়ে খুলছে হল!
তবে জিনিউজ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চীন পাকিস্তান সেনাবাহিনীকে এ জাতীয় রাসায়নিক ও জৈবিক অস্ত্র সরবরাহ করে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, এই অস্ত্রগুলো বেলুচ জাতীয়তাবাদী কর্মীদের উপর বিচার ব্যবহার করা হয়েছিল কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইত্তেফাক/আরআই
