পাকিস্তান সরকারে ইমরান খানের কোনো ক্ষমতা নেই: মুসলিম লীগ নেত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৯:১২

পাকিস্তান মুসলিম লীগের (এন) সহসভাপতি মরিয়ম নওয়াজ বলেছেন, করাচির ঘটনায় প্রমাণ করে যে পাকিস্তানে রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র রয়েছে। পাকিস্তান সরকারে ইমরান খানের কোনো ক্ষমতা নেই।

করাচির হোটেলের দরজা ভেঙে স্বামী মোহাম্মদ সফদারকে গ্রেফতারের দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজ শুক্রবার এসব কথা বলেন। খবর ডনের।

মরিয়ম বলেন, করাচির ঘটনাই প্রমাণ দেয় সরকার কে চালাচ্ছে। ইমরান খান দেশ চালাচ্ছেন না। তিনি দখলদারদের ক্রীড়নক হিসেবে কাজ করছেন। করাচির ঘটনায় তার কোনো বক্তব্য নেই।

আরও পড়ুন: আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ: রাশিয়া

প্রসঙ্গত, সোমবার করাচির হোটেল কক্ষের দরজা ভেঙে মরিয়মের স্বামীকে গ্রেফতার করা হয়। পাক প্রধান ইমরান খান বিরোধী জ্বালাময়ী বক্তব্য দেওয়ার একদিন পরই গ্রেফতার হন সফদার।


ইত্তেফাক/আরআই