গাঁজা সেবনের পক্ষেও মার্কিনিদের ভোট 

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১১:৫২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে সঙ্গে কংগ্রেসের অনেকগুলো আসন, বেশ কিছু আইন হওয়া না হওয়া নিয়েও ভোটাভুটি হয়ে থাকে। বার্তা সংস্থা এপি'র প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার পক্ষে ভোট দিয়েছেন। 

এর মানে, যুক্তরাষ্ট্রের ১২তম অঙ্গরাজ্য হিসাবে নিউ জার্সিতে গাঁজা বৈধ হবে।  ৬৭ শতাংশ ভোট পেয়েছে এবং সবগুলো কাউন্টিতে সমর্থন পেয়েছে। 

নিউ জার্সির এই সিদ্ধান্তের পরে জানা যাচ্ছে, অ্যারিজোনাতেও প্রাপ্তবয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাস হতে যাচ্ছে। 

গাঁজা বৈধ করা হবে কিনা, এই প্রশ্নে মনটানা এবং সাউথ ডাকোটাতেও ভোট গ্রহণ হয়েছে। তবে সেখানকার ফলাফল এখনো জানা যায়নি।   

এদিকে বিভিন্ন মার্কিন মিডিয়ার জরিপে প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বাভাসে এখন পর্যন্ত অনেক এগিয়ে জো বাইডেন।  তিনি ২২৩ টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে।  অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ১৭৪ টি ভোট।   বিবিসি, গার্ডিয়ান 

ইত্তেফাক/এসআর