নেপালকে যে প্রস্তাব দিলো ভারত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৩

ভারতে তিন দিনের সফরে এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী দীপ কুমার গেওয়ালি। ইতিমধ্যে তিনি সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে। এসময় নেপালকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ (এইচএডিআর) প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে প্রস্তুত ভারত বলে জানিয়েছে রাজনাথ।  

এই দুই মন্ত্রী উভয় দেশের মধ্যকার সামরিক বাহিনীর পারস্পরিক চমৎকার সহযোগিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রাজনাত সিং জানান, নেপালের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও জোরদার করতে চায় ভারত।  

এছাড়া এই দুই মন্ত্রীর মধ্যে যোগাযোগ, অর্থনীতি ও বাণিজ্য, বিদ্যুৎ, তেল ও গ্যাস, জলসম্পদ, রাজনৈতিক ও সুরক্ষা সংক্রান্ত বিষয়সহ বেশ কয়েকটি সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন।  

ইত্তেফাক/এসআর/কেকে