সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্রে সোমবার বিদ্রোহীদের হামলায় দুই শান্তিরক্ষী নিহত হয়েছেন। আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, জাতিসংঘ মিশন এমআইএনইউএসসিএ এক বিবৃতিতে বলে, প্রেসিডেন্ট ফাউস্তিন আর্চাং তোয়াদারা পুন:নির্বাচনে বিজয়ী হয়েছেন-দেশটির সর্বোচ্চ আদালত তা নিশ্চিত করার কয়েক ঘণ্টা পর তারা নিহত হন দুই শান্তি রক্ষী।
এমআইএনইউএসসিএ’র থেকে আরো জানানো হয়, বিদ্রোহী গ্রুপের সদস্যদের হামলায় এক গাবোনেস ও এক মরক্কান (শান্তিরক্ষী) নিহত হয়েছেন। তাদের গাড়ি বহরে হামলায় তার প্রাণ হারান। বিবৃতিতে নব গঠিত বিদ্রোহী জোটের কথা উল্লেখ করা হয়। আর এ জোট সংঘাতপূর্ণ এ দেশে ২৭ ডিসেম্বর নির্বাচনের প্রাক্কালে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চালায়।
২২ ডিসেম্বর, ২০২০ সালের নির্বাচনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রাঙ্কোইস বোজিজের প্রার্থিতা প্রত্যাখ্যান করার পর থেকেই সিএআর-এ সহিংসতা ছড়িয়ে পড়ে।
ইত্তেফাক/এএইচপি

