ব্রাজিলে বাস উল্টে নিহত ১৯ 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১১:৩৪

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে সোমবার বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও বহু লোক। দেশটির কর্মকর্তারা জানান, বাসটি উল্টে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আনানিনদিউয়া থেকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বলনিয়ারিও কম্বোরিউয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ৩ হাজার কিলোমিটার দূররর্তী গন্তব্যের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মর্মান্তিক এ দুর্ঘটনার সময় বাসটিতে ৫৩ জন যাত্রী ও দু’জন চালক ছিল।

এক পুলিশ কর্মকর্তা জানান, বাসটি কি কারণে দুর্ঘটনার কবলে পড়ে তা এখনো জানা যায়নি।

এ দুর্ঘটনায় ৩৩ জন আহত হয়েছে। এদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক। তাদেরকে হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: ‘ডাবল মাস্ক বেশি সুরক্ষা দেয়’

পুলিশ জানায়, বাসটির চালক অক্ষত রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসআর