খাশোগি হত্যার নির্দেশদাতা যুবরাজ নয়: সৌদি আরব

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৪৮

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে সৌদি আরব। খাশোগি হত্যার নির্দেশ সালমান দেয়নি বলে ফের শুক্রবার জানিয়েছে সৌদির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। 

এছাড়া খাশোগি হত্যার ১ বছর আগে খাশোগির মুখ বন্ধ করতে যুবরাজ ‘বুলেট’ ব্যবহারের নির্দেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার দ্য নিউইয়র্ক টাইমস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটিও প্রত্যাখ্যান করেছে সৌদি প্রশাসন। খবর এনডিটিভির। 

দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে সৌদির পররাষ্ট্র মন্ত্রী আদেল-আল-জুবায়ের বলেন, ভিত্তিহীন উৎস থেকে তৈরি করা এসব রিপোর্ট সম্পর্কে আমি কোন মন্তব্য করতে চাই না, অতীতেও অনেক প্রতিবেদন বের হয়েছিল।

আরো পড়ুন: ভারতে কবর থেকে সোনাসহ ৪৩৩ কোটি রূপি উদ্ধার

এছাড়া এসময় তিনি জানান, খাশোগি হত্যার নির্দেশদাতা যুবরাজ সালমান নয়।

 

২০১৮ সালে ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক খাশোগি। এরপর খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার ব্যাপারেও অভিযোগ তুলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা। কিন্তু বরাবরই যুবরাজ জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে সৌদি আরব।

ইত্তেফাক/এসআর