কিমের আমন্ত্রণে রাজি পুতিন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১০:৪৪

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ং সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন। পুতিন এ আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন। পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ  তথ্য জানায়। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা জানায়, বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে এ দুই নেতার মধ্যে সম্মেলন চলাকালে কিম ‘সুবিধাজনক কোন এক সময়ে’ পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানালে রাশিয়ার এ নেতা সানন্দে তার আমন্ত্রণ গ্রহণ  করেন।

আরো পড়ুন: মাদক ব্যবসায়ীকে সহযোগীতার দায়ে টিয়া পাখি জেলে 

এছাড়া এই আলোচনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।  এটি এই দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। 

ইত্তেফাক/এসআর