শ্রীলংকায় ইমামের বিছানা থেকে ৪৭ তরবারিসহ বহু অস্ত্র উদ্ধার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৬:০০

শ্রীলংকাজুড়ে দেশটির নিরাপত্তা বাহিনী গত রবিবারের হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। দেশটির পুলিশ কলম্বোর পার্শ্ববর্তী এক মসজিদ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।  

জানা গেছে, দেশটির এক মসজিদ থেকে ৪৭টি তরবারি, সেনাবাহিনীর পোষাক, আত্মঘাতী হামলা চালানোর জ্যাকেট ও চাপাতি উদ্ধার করা হয়েছে। 

খবরে বলা হয়েছে,  শ্রীলংকার স্লেভ আইল্যান্ডের যে মসজিদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, সেই মসজিদের প্রধান ইমামের বিছানার নিচ থেকে অস্ত্রগুলো উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, তরবারির সঙ্গে সেখান থেকে ১৫টি চাপাতি এবং সেনাবাহিনীর ২৫টি জ্যাকেট পাওয়া গেছে। অস্ত্র উদ্ধারের সময় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে ওই ব্যক্তি ইস্টার সানডের দিন হামলার সঙ্গে জড়িত কি-না, সে ব্যাপারে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। 

এছাড়া শুক্রবারে দেশটিতে পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর গোলাগুলির খবর পাওয়া গেছে। 

আরো পড়ুন: মোদির বায়োপিকে নিষেধাজ্ঞা বহাল 

গত ইস্টার সানডেতে চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলায় ২৫৩ জন নিহত হয়। এছাড়া এতে পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছে। দেশটির পুলিশ এই হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭০ জনকে গ্রেপ্তার করেছে। 

ইত্তেফাক/এসআর