উ. কোরিয়ার অস্ত্র পরীক্ষা ‘বিশ্বাসভঙ্গ’ নয়: ট্রাম্প

আপডেট : ১১ মে ২০১৯, ১০:২৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষা ‘বিশ্বাসভঙ্গ’ নয়।  শুক্রবার পলিটিকোর সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। খবর এএফপি’র। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা যে স্বল্প-পাল্লার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে আমি এটাকে মোটেও বিশ্বাসভঙ্গ বলে মনে করি না। আপনারা জানেন, কোন কোন ক্ষেত্রে আমি এ ধরনের ঘটনাকে বিশ্বাসভঙ্গ মনে করতে পারি। তবে এক্ষেত্রে নয়।’

ট্রাম্প আরো বলেন, ‘এগুলো স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং অনেক মানসম্পন্ন উপাদান।’ 

আরো পড়ুন: গরমে কষ্ট পাচ্ছেন দেবতারা’, মন্দিরে এসি-ফ্যান 

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয়বারের মত বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বহুল প্রত্যাশিত বৈঠকটি অনুষ্ঠিত হলেও কোন ধরনের চুক্তি ছাড়াই তা সম্পন্ন হয়। 

এরপর কিম তার দেশে কয়েক দফায় স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন। 

ইত্তেফাক/এসআর