ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্কাসের সিংহের সঙ্গে তুলনা করলেন দেশটির পাঞ্জাবের মন্ত্রী মনপ্রীত সিং। বিভিন্ন নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী নিজেকে 'হিন্দুস্তান কা শের' বা 'হিন্দুস্তানের সিংহ' বলে বড়াই করে থাকেন। খবর দ্য ইকনোমিক টাইমসের।
কংগ্রেসের এ নেতা বলেন, ‘মোদী অবশ্যই সিংহ। তবে, সিংহ দু-ধরনের। এক সিংহ জঙ্গলের, অন্য সিংহ সার্কাসের তাঁবুর।’
তিনি এসময় বলেন, আমার তো মোদীকে সার্কাসের সিংহ বলেই মনে হয়।' উনি 'সর্কস কা শের'।
ভারতে লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরো এক ধাপ। আগামী ১৯ মে সপ্তম দফায় ভোটের মাধ্যমে ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হবে।
আরো পড়ুন: মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্নের আহ্বান জাতিসংঘের
এরপর ২৩ মে শুরু হবে ভোট গণনা। এদিনেই ভোটের ফল প্রকাশ করা হবে বলে ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর

