নির্বাচনে আবারও অভিনেতা দেবের জয়

আপডেট : ২৩ মে ২০১৯, ২০:৩৮

ভারতের লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা দীপক অধিকারী (দেব)। নিজ আসনে বিজেপির প্রার্থী ভারতী ঘোষকে হারিয়ে তিনি তৃণমূল কংগ্রেস থেকে বিজয়ী হন।

দেব পেয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ভারতী ঘোষ ২ লাখ ৯৮ হাজার ৯৩ ভোট পেয়েছেন।

এর আগে টালিউডের এ অভিনেতা ২০১৪ সালে লোকসভা নির্বাচনে সিপিআইয়ের সতানত রানাকে ২ লাখ ৬০ হাজার ভোটে হারিয়ে নির্বাচিত হন।

আরও পড়ুন: হার মেনে নিয়ে মোদিকে অভিনন্দন রাহুলের

১৯৮২ সালের ২৫ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে জন্ম নেয়া দেব ‘অগ্নিশপথ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন। তিনি দুই বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।

ইত্তেফাক/বিএএফ