যে কোনো আক্রমণকে প্রতিহত করবে ইরান

আপডেট : ২৭ মে ২০১৯, ০৮:১৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, ইরান যে কোনো ধরনের আক্রমণকে প্রতিহত করবে। গতকাল বাগদাদে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ আল হাকিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জাভেদ জারিফ এই কথা বলেন।

তিনি বলেন, অর্থনৈতিক এবং সামরিক যে কোনো আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখে তার দেশ। তিনি ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি বহাল রাখতে আরো কিছু পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহবান জানান। 

তিনি বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় এবং শান্তির চুক্তি করতে চায়। -রয়টার্স

ইত্তেফাক/এসআর