পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম কোন দেশ হিসেবে সবার আগে এবার আনুষ্ঠানিকভাবে ঈদের দিন ঘোষণা করলো। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ এ ঘোষণা দেয়। খবর খালিজ টাইমসের।
এক ফেসবুক পাতায় অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ লিখে, আগামী ৪ জুন মঙ্গলবার পবিত্র রমজান মাসের শেষ দিন। আর তাই পরের দিন ৫ জুন পবিত্র ঈদুল ফিতর।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার গ্রান্ড মুফতি, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্যের আহ্বান জানান। এছাড়া গ্র্যান্ড মুফতি এবং অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম পরিষদ মুসলিম সম্প্রদায়ে ঈদের শুভেচ্ছা জানান।
আরো পড়ুন: ইরানের বিরুদ্ধে জন বোল্টনের অভিযোগ ‘মিথ্যা’: রাশিয়া
সেইসঙ্গে ইসলামের প্রকৃত মানে যেন মুসলিমরা তাদের কর্মের মাধ্যমে প্রদর্শন করে তার আহ্বান করেন।
ইত্তেফাক/এসআর

