১৩ আরোহী নিয়ে ভারতীয় এয়ার ফোর্সের বিমান নিখোঁজ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২০:১৬

১৩ আরোহী নিয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি  বিমান নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিমানে ৮ জন ক্রু ও  ৫ জন যাত্রী ছিলেন। 

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এএন-৩২ বিমানটি আসামের জোরহাট থেকে বেলা ১২.২৪টার সময় ১৩ জন আরোহী নিয়ে উড্ডয়ন করে।  ওড়ার পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি।    

ফার্স্ট পোস্টের খবরে বলা হয়েছে, নিখোঁজ বিমানটির সঙ্গে সর্বশেষ দুপুর ১ টা নাগাদ একবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল।   
বিমানটি অরুণাচল প্রদেশের মেচুকায় অবতরণের কথা ছিল। 

আরও পড়ুন: সিরিয়ায় মসজিদের কাছে হামলা, নিহত ১৯ 

ইতিমধ্যে বিমানটির খোঁজে ভারতীয় বিমানবাহিনীর সুখোই ৩০ ও সি-১৩০ স্পেশাল অপারেশন এয়ারক্রাফ্ট নিয়োজিত করা হয়েছে।  

ইত্তেফাক/এসআর