দর্শকপ্রিয় টিভি সিরিজ ‘চেরনোবিল’ এর কারণে নতুন প্রজন্মের পর্যটকদের কাছে পরমাণু বিপর্যয়ে বিপন্ন চেরনোবিল এলাকা আকর্ষণীয় হয়ে উঠেছে। তবে গাইডরা বলছেন, বেশিরভাগ দর্শকই ঐ দুর্ঘটনা সম্পর্কে জানার চেয়ে সেলফি তুলতে আগ্রহী।
ইতিহাসের ভয়ংকর পরমাণু দুর্ঘটনায় পতিত ঐ পরমাণু প্রকল্প এলাকার অফিসিয়াল গাইড ইয়েভগেন গোনচারেঙ্কো বলেন, পর্যটকরা চেরনোবিল দুর্ঘটনা সম্পর্কে তেমন একটা জানতে চান না। বরং তাদের আগ্রহ দুর্ঘটনাস্থলে বেশি করে সেলফি উঠানো।
আরো পড়ুন: ফ্রান্সে মোরগের কণ্ঠরোধের চেষ্টা আদালতে নাকচ
তিনি বলেন, পর্যটকরা এইচবিও টিভি চ্যানেলের ‘চেরনোবিল’ সিরিজের ফিকশনাল সাইটগুলো দেখতে চান।
১৯৮৬ সালের ২৬ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে বর্তমান ইউক্রেনে পরমাণু চুল্লিতে বিস্ফোরণ ঘটে। এতে গোটা এলাকায় পারমাণবিক বিপর্যয় দেখা দেয়।—এএফপি
ইত্তেফাক/এমআর

