৩১১ ভারতীয়কে ফেরত পাঠাল মেক্সিকো

আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৪:২৪

মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ প্রথম দফায় নারী-শিশুসহ ৩১১ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। তাদের কাছে দেশটিতে বসবাসের কোনো বৈধ অনুমতি ছিল না। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতেই তারা দেশটিতে গিয়েছিল।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত ট্রাম্প প্রশাসনের চাপে পড়েই মেক্সিকো এমন পদক্ষেপ নিচ্ছে। আরো অনেক ভারতীয় দেশটিতে অবৈধভাবে অবস্থান করছে, যাদের পর্যায়ক্রমে ভারতে ফেরত পাঠানো হবে।

আরো পড়ুন: আফগানিস্তানে জুমার নামাজে ভয়াবহ হামলা, ৬২ মুসল্লি নিহত

মেক্সিকোর জাতীয় অভিবাসী ইনস্টিটিউট (আইএনএম) গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় এসব নাগরিকের এখানে বসবাসের অনুমতি ছিল না। তাদের তোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৪৭ বিমানের একটি ফ্লাইটে করে ভারতের রাজধানী দিল্লিতে ফেরত পাঠানো হয়েছে।

আইএনএমের ঐ সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় এসব নাগরিককে দেশটির ওক্সাকা, বাজা ক্যালিফোর্নিয়া, ভেরাক্রুজ, ছিয়াপাস, সোনোরা, মেক্সিকো সিটি, দুরাঙ্গো ও টাবাস্কো প্রদেশের অভিবাসী কর্তৃপক্ষ আটক করার পর তাদের কাছে হস্তান্তর করে।-এনডিটিভি

ইত্তেফাক/এমআর