ঈদের ছুটির শেষদিনেও রাজধানী ছাড়ছেন অনেকে। আবার ছুটি শেষে আগেভাগেই ঢাকা ফিরছেন কেউ কেউ। সোমবার (২৩ মার্চ) সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়।
যাত্রীরা জানান, ভোগান্তি এড়িয়ে স্বস্তিতে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এ সময় ঢাকা ছাড়ছেন তারা।
ঈদের আগের দিনগুলোর তুলনায় আজ যাত্রীচাপ কিছুটা স্বাভাবিক বলে জানান বাসমালিক কর্তৃপক্ষ।
এদিকে, সরকারি ছুটি শেষ হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। যাত্রীরা বলেন, আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকেই অফিস শুরু হবে এজন্য দ্রুত ঢাকায় ফেরা। অনেকে জানান, যানজট ও দুর্ঘটনা এড়াতে একটু আগেই ঢাকা ফিরছেন তারা।
ঈদের ছুটির শেষ দিনেও বাড়ি ফেরা যাত্রীদের অভিযোগ, সকাল থেকে বেশিরভাগ ট্রেনই নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ দেরিতে ছেড়েছে।

