দেশের বিভিন্ন জেলায় আজ সকালে বজ্রপাতের ঝুঁকি থাকায় কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
সোমবার (২৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি সম্ভাব্য বজ্রপাতের সময় ও ঝুঁকিপূর্ণ জেলার তালিকা প্রকাশ করেন।
এ সময় তিনি নিম্নলিখিত জেলারগুলোর কৃষকদের খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থেকে বজ্রপাতের আঘাত থেকে জীবন বাঁচানোর আহ্বান জানান।
রংপুর বিভাগ : দিনাজপুর, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট।
ময়মনসিংহ বিভাগ : জামালপুর, শেরপুর জেলা।
সময় : সকাল ৭টার পর থেকে ১০টা পর্যন্ত।
রাজশাহী বিভাগ : জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ জেলা।
সময় : সকাল ৭টার পর থেকে ১০টা পর্যন্ত।
বজ্রপাতের সময় করণীয় কী তা জেনে নেওয়া যাক-
১.বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না।
২.প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন
৩.খোলাস্থানে অনেকে একসঙ্গে থাকাকালীন সময়ে বজ্রপাত শুরু হলে প্রত্যেকে ৫০ থেকে ১০০ ফুট দূরে সরে যান।
৪.বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে।
৫.খোলা জায়গায় কোনও বড় গাছের নিচে আশ্রয় নেয়া যাবে না। গাছ থেকে ৪ মিটার দূরে থাকতে হবে।
৬.ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচে খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে।
৭.কোনো বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে সবাই এককক্ষে না থেকে আলাদা কক্ষে যান। ৮.ক্ষয়ক্ষতি কমানোর জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে।
৯.গাড়ির মধ্যে থাকলে ধাতব অংশ স্পর্শ করা থেকে বিরত থাকুন।
১০.ধাতব হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন না।
১১.বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন।
সূত্র : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

