ভারতীয় শিখ তীর্থযাত্রীরা যেন ভিসা ছাড়াই পাকিস্তানে তাদের একটি উপাসনালয়ে যাতায়াত করতে পারে সে জন্য চুক্তি করেছে নয়া দিল্লি ও ইসলামাবাদ। পাঞ্জাবের গুরুদুয়ারা দরবার সাহিবের জন্য দুই দেশ নতুন এই কর্তারপুর করিডর খুলে দেয়ার ব্যাপারে সম্মত হয়েছে। শিখ তীর্থযাত্রীদের কথা বিবেচনা করে গত বছরের শেষদিক থেকেই এই করিডর বানানোর কাজ শুরু হয়েছিল। নির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং নভেম্বরের শুরুতেই করিডরটি খুলে দেয়া যাবে বলে জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা। শিখ মতবাদের উত্পত্তি পাঞ্জাবে, ১৯৪৭ সালে যে অঞ্চলটি ভারত পাকিস্তানের মধ্যে ভাগ হয়ে যায়। -বিবিসি
