চট্টগ্রামে আজ শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ইসহাক মোহন বিজয় দিবস অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেট। ১৬টি দল অংশ নিচ্ছে এতে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং পোর্ট সিটি সিনিয়র ক্লাবের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের খেলা হবে এমএ আজিজ স্টেডিয়াম ও সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে।
গত বুধবার সিজেকেএস মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর প্রতিযোগিতার তথ্যাদি জানান। এ সময় উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান আলী আব্বাস, আবুল হাসেম, মশিউর রহমান, শওকত হোসেন, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইদুর রহমান চৌধুরী প্রমুখ।
