রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় বুড়িগঙ্গা নদীতে চারনাম্বার পল্টুনের কাছ থেকে অজ্ঞাত নামা (২২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভাসমান অবস্থায় লাশটি নৌ-পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে।
আরও পড়ুন: আশুলিয়ায় নিজ ঘরে দম্পতির লাশ
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট টার্মিনাল নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া জানান, নৌ-পুলিশের টহল সদস্যরা টার্মিনাল এলাকায় লাশটি ভাসতে দেখে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খরব দেয়। পরে নৌ-পুলিশের সহায়তায় লাশটি বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
