চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গত তিন দশকের মধ্যে সবচেয়ে শ্লথগতি দেখা গেছে। তবে এ অবস্থার মধ্যেও ধনী ব্যক্তির সংখ্যায় যুক্তরাষ্ট্রকে প্রথমবারের মতো ছাড়িয়ে গেল চীন। সুইজারল্যান্ডভিত্তিক ব্যাংক ক্রেডিট সুইচের এক জরিপে দেখা গেছে, চীনের ১০ কোটি মানুষ বিশ্বের শীর্ষ ধনীদের ১০ শতাংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এ সংখ্যা ৯ কোটি ৯০ লাখ। বিশ্বের শীর্ষ ১০ শতাংশ ধনীর তালিকায় জায়গা পেতে হলে কোনো ব্যক্তির অন্তত ১ লাখ ৯ হাজার ৪৩০ ডলারের ব্যক্তিগত সঞ্চয় থাকতে হয়। এ স্তরে যুক্তরাষ্ট্রকে চীন ছাড়িয়ে গেলেও অতি ধনী (সুপার রিচ) সৃষ্টিতে এখনো এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের ৪০ শতাংশ মিলিয়নেয়ারের বসবাস যুক্তরাষ্ট্রে। —নাঈমা সুলতানা
