ছোটপর্দায়

‘বিবাহ সঙ্কট’

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২০:০৭

আজ রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটক ‘বিবাহ সঙ্কট’। সুমন আনোয়ারের রচনায় ব্লাক অ্যান্ড হোয়াইটের প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। এতে অভিনয় করেছেন ড. ইনামুল হক, সজল, ঊর্মিলা শ্রাবন্তি কর, নিথর মাহবুব, সাহেলা, শালমা, জিহাদ নূর, ফারদিন, রাহুল, নিয়ামুল প্রমুখ। নাটকটির চিত্রগ্রহণ করেছেন বিশ্বজিত্ দত্ত। সম্পাদনা করেছেন রাতুল মাহি। আবহসংগীত করেছেন নীরব আহমেদ।

নাটকে ড. ইনামুল হকের মেয়ে ঊর্মিলা। তার বিয়ের বয়স হয়েছে। অনেক পাত্র বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসছে, কিন্তু কেউ ঘরজামাই হতে রাজি হচ্ছে না বলে বিয়েতে মত দিচ্ছেন না। অপরদিকে মেয়ে দেখানোর নাম করে তিনি ছেলেদের কাছ থেকে ভালোই কামাচ্ছেন। তার মেয়ে সুন্দরী বলে কেউ বাজার-সদাই, কেউ হাস-মুরগি ইত্যাদি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে আসে তার বাড়িতে।