বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৯-২১) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল এফডিসিতে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এফডিসিতে সারাদিনের ভোট পরিস্থিতি নিয়ে এই ‘নির্বাচন চিত্র’ আয়োজন।
ছবিগুলো তুলেছেন তন্ময় মির্জা
১. শাকিব কাকে ভোট দিলেন?—এ প্রশ্ন সবার ভেতরে ছিল। তাই ভোট শেষে বন্ধু মিশা সওদাগর ও মৌসুমী দু’জনের দিকে তাকিয়েই বন্ধুসুলভ হাসি হাসলেন।
২. এবারের নির্বাচনে সবচেয়ে টেনশনে ছিলেন মিশা সওদাগর। কারণ তার প্যানেলে একমাত্র সভাপতি পদ নিয়েই তুমুল প্রতিদ্বন্দ্বিতা ছিল।
৩. ছবিটি গতকালের এক মুহূর্তের হলেও অনেক গল্প আছে ছবিটিতে। কারণ মৌসুমীর পেছনে থেকে ওমর সানীই গত দেড়মাস ব্যস্ত সময় কাটিয়েছেন।
৪. বাপ্পী চৌধুরী ও পিয়া জান্নাতুল:পিয়া নতুন ভোটার হলেও বাপ্পী পুরোনো।
৫. অঞ্জনা, দিঘী, ডিপজল ও রোজিনা: তিনজন হেভিওয়েট প্রার্থীর মাঝে একমাত্র দিঘীই নির্ভার। কারণ এখনো তিনি ভোটার হননি।
৬. ফিল্ম ইন্ডাস্ট্রির মিয়া ভাই খ্যাত চিত্রনায়ক ফারুক এই নির্বাচনের অন্যতম অভিভাবক।
৭. ভোট দিতে আসেন অনন্ত ও বর্ষা।
