ইমরান পরশ এখন আর মানুষের নেই কোনো মূল্য মানুষ আর পশুতে বুঝি সমতুল্য! আলো আর আঁধারির হয়ে যাই যাত্রী প্রতি পদে খাবি খাই ফেরি করে রাত্রি। অমানিশা কেটে ঠিক দিন হবে রঙ্গিন আমরাও আলোতে হয়ে যাব সঙ্গী। দূর হয়ে যাক সব সংকট ও ভীতি ঘরে ঘরে বন্ধন হোক সম্প্রীতি।